
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী বাজারের পাশে কাভার্ড ভ্যান উল্টে গিয়ে যাত্রীবাহী একটি সিএনজি’কে চাপা দিলে ঘটনাস্থলে এক মহিলা নিহত ও ৩ জন আহত হয়। বুধবার ২ অক্টোবর রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা একজন কলেজ ছাত্রী বলে জানা গেছে।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর সিবিএন-কে উক্ত সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে উখিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি বলে তিনি জানান। কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।কাভার্ড ভ্যানের চাপা থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় জনসাধারণ সিবিএন-কে জানিয়েছেন। উদ্ধারকৃত আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুত্রঃ সিবিএন












