রামুতে অপহরণসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আটক

0
4

সোয়েব সাঈদ, রামু :

রামুতে অপহরণসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোতাহের বাহিনীর প্রধান মোতাহের হোসেনকে আটক করেছে পুলিশ। রামু থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও সহকারি উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ২ অক্টোবর রামু বাইপাস এলাকায় গোপন সংবাদের অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মোতাহের হোসেন রামুর ফুলনীরচর এলাকার আবদুর রহিমের ছেলে।

জানা গেছে, মোতাহের হোসেনের বিরুদ্ধে জিআর ২১০/১৭, জিআর ৯/১২ সহ আরো একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হলে সে দীর্ঘদিন পলাতক ছিলো।

এলাকাবাসী জানান, মোতাহের হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় অপহরণ, ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম চালিয়ে আসছে।

আগেউখিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় কলেজ ছাত্রী নিহত, আহত ৩
পরেআ.লীগের জাতীয় সম্মেলনের আগেই সহযোগী সংগঠনের কাউন্সিল