রামুতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও 

0
2

 

অাবুল কাশেম সাগর, রামু

কক্সবাজারের রামুর রশিদনগরে অাষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
বৃহস্পতিবার ৩রা অাক্টোবর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোরা পাড়া গ্রামে জৈনিক অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ভূূয়া জন্ম সনদ দেখিয়ে বিয়ে দিতে চেয়েছিল পরিবার। ঘটনার বিষয়টি জাতীয় জরুরী সেবা ১০৯ হতে জানতে পারেন উপজেলা প্রশাসন।
রামু উপজেলা নির্বাহী অফিসার জানান, জাতীয় জুরুরী সে ১০৯ থেকে কলের মাধ্যমে জানতে পেরে মোরা পাড়া এলাকার জৈনিক এক পরিবারের অষ্টম শ্রেণীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রবাসী জৈনক হাবিবুর রহমানের সাথে বিয়ে দেওয়ার বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি মেম্বারের উপস্থিতিতে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য: রামু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রণয় চাকমা যোগদানের পরবর্তী সময় হতে বাঁকখালী নদী থেকে ড্রেজার মেশিন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, চৌমুহনী যানজটমুক্ত, চৌমুনীর উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ইভটিজারকে সাজাসহ যুগান্তকারী অভিযানে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন।

আগেহ্নীলায় র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-১
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১১