হ্নীলায় র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-১

0
6

গিয়াস উদ্দিন ভূলু :

টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সোয়া ৩টায় র‌্যাব-১৫,(সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জাদিমোরা রাখাইন প্যাগোডা সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালিয়ে উত্তর আলীখালীর মৃত আবু তাহেরের পুত্র দিলদার আহমদ (৩০) ওরফে নাই¹্যাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২হাজার ৭শ পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ র‌্যাব ক্যাম্প কমান্ডার লেঃ (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব নিশ্চিত করেন।

আগেউখিয়ায় ভোটার হতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক
পরেরামুতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও