প্রতিমা দেখতে এসে লাশ হয়ে ফিরল দুই ভাই

0
2

কক্সবাজার খবর ডেস্কঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে পুজোয় মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দ্বীপ (৮) ও দীপ্ত (৬) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দ্বীপ ও দ্বীপ্ত উপজেলা সদরের ঋষিপাড়া গ্রামের সুমন্ত ঋষি দাসের ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান জানান, ঋষিপাড়া গ্রামের সুমন্ত ঋষি দাসের স্ত্রী পূর্ণিমা ঋষি দাস দুই ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী হিলোচিয়া এলাকায় মায়ের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে বেড়াতে যান। দুপুর দেড়টার দিকে মণ্ডপে প্রতীমা দেখতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় দ্বীপ ও দীপ্ত। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

আগেরামুতে  ইসলামী মহা সম্মেলনে ধর্মপ্রান মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত
পরেকালারমারছড়ায় ব্যবসায়ীর উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ