
মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাচড়ী বাজারের আমান উল্লাহ নামের এক ব্যাবসায়ীকে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ চলাকালীন সময়ে দীর্ঘ দুইঘন্টা যাবত যান চলাচল বন্ধ ছিলো ৷ পরিশেষে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ও উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশার হস্তক্ষেপে ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে ৷
সরেজমিনে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ৫অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আমান উল্লাহর ব্যাবসা প্রতিষ্ঠান হতে এএসআই জাহাঙ্গীর মামলা হামলার হুমকি দিয়ে তুলে নিয়ে যায় ৷ পুলিশ ফাঁড়িতে শারীরিকভাবে নির্যাতন শেষে প্রায় ঘন্টাখানেক পরে আমান উল্লাহকে আহত অবস্থায় রাস্তার একপাশে ফেলে চলে যায় ৷
স্থানীয় লোকজন তাকে উদ্বার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা দেখে ব্যবসায়ীরা বিক্ষোভের সমাবেশ করেন ৷ ব্যবসায়ী নেতারা দাবী করেন, আমান উল্লাহর বিরুদ্ধে কোন ধরনের মামলা মোকদ্দমা নেই ৷ বিশ হাজার টাকা চাঁদা না দেওয়াতে পুলিশ কর্তৃক তার উপর ন্যাক্কারজনক হামলা ও নির্যাতন চালানো হয় ৷
নোনাছড়ী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুর আলম সুজনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে ব্যাবসায়ীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ হতে দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে। সে সময়ে কিছু বিতর্কিত সরকারি অফিসার প্রধানমন্ত্রীর অর্জনকে বিতর্কিত করতে মিশনে নেমেছে ৷ তারই অংশ হিসেবে কাজ করছে এএসআই জাহাঙ্গীর ৷ তার নানা বির্তকিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
অনতিবিলম্বে এএসআই জাহাঙ্গীরকে অপসারণ করা না হলে, কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে ৷ আমরা চাইনা, শান্ত কালারমারছড়া বিতর্কিত লোকজনের ইন্ধনে অশান্ত হোক বারবার ৷
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দু শুক্কুর ভেটকা, সাবেক যুবলীগের সহ সভাপতি শামশুল আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি লকিয়ত উল্লাহ ছোটমামা, নির্যাতিত ব্যাবসায়ী আমান উল্লাহ, ব্যাবসায়ী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আব্দু শুক্কুর হেলালী, মিজানুর রহমান, দলিলুর রহমান, আব্দু সাত্তার, আব্দুল মোনাফ, রিদওয়ান, আবু বক্কর, কামাল হোসেন, মোঃ লিটন, সোলাইমান, ডাঃ নাজির হোসেন, আতিকউল্লাহ, আবু বক্কর, ডাঃ জসীম উদ্দীন, আবুল কালাম, আবুল কাশেম, আব্দু শুক্কুর, লকিয়ত উল্লাহ, লেদু আলম,রাশেদ কামাল, মোজাম্মেল, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আবু তাহের, শামশুল আলম, কামাল, ডাঃ আজগর আলী, মামুন, জয়নাল আবেদীন, জুলফিকার আলী ভুট্টো,ডাঃ মঞ্জুর আলম, আনছারুল করিম রুমী, মোঃ রাসেল, আব্দুল মোমেন, আব্দু সালাম,আব্দুল মজিদ, আব্দুল হাকিম, এখতিয়ার আহমদ, শাহীন চৌধুরী, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, মোঃ শাহাজাহান, আমান উল্লাহ, নুরুল ইসলাম ,শাহীনুর ইসলাম, মোঃ সেলিম উল্লাহ, মোঃ সাবুক, মোঃ মিয়া,অজিত শীল, ধনা শীল, খোকন শীল, ডাঃ বাবুল কান্তি দে,মনিরুল হক, আব্দু শুক্কুর, আব্দুল মান্নান, ইয়াসিন, আবুল হাশেম প্রমুখ ৷













