ক্যাসিনো সম্রাট ও আরমান যুবলীগ থেকে বহিষ্কার

0
7

কক্সবাজার খবর ডেস্কঃ

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহ সভাপতি আরমানকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে সম্রাট লুকিয়েছিলেন বলে জানা গেছে।

র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম সম্রাট ও আরমানের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

আগেউখিয়া উপজেলা তাঁতী দলের আংশিক কমিটি গঠিত
পরেটেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার