উখিয়া উপজেলা তাঁতী দলের আংশিক কমিটি গঠিত

0
7

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল উখিয়া উপজেলা শাখাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে সীমান্ত শার্দুল, উখিয়া টেকনাফের মাটি ও মানুষের প্রিয়নেতা সাবেক সংসদ, জেলা বিএনপির সভাপতি জননেতা শাহজাহান চৌধুরী সুপারিশক্রমে উখিয়া উপজেলা তাঁতীদলের ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কক্সবাজার জেলা তাঁতীদলের আহŸায়ক ইমাম খালেদ স্বপন ও সদস্য সচিব ডাঃ নাসির উদ্দিন চৌধুরী গত ৬ অক্টোবর ২০১৯ উক্ত কমিটি অনুমোদন করেন। এতে রুস্তম আলী সৈকতকে সভাপতি, হাফেজ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক ও এহছান উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়। উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে উখিয়া উপজেলা তাঁতীদলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

 

আগেবিয়ের আগে রোহিতের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল কোহলির?
পরেক্যাসিনো সম্রাট ও আরমান যুবলীগ থেকে বহিষ্কার