
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ সীমান্ত এলাকা থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান বলেন, ভোররাতে টেকনাফ বিওপির টহলরত কমান্ডার নায়েক মোঃ ইয়াছিন আলী নেতৃত্বে একটি নিয়মিত টহল দল স্পীটবোড নিয়ে সাবরাং বিওপি হতে নাফনদী সাবরাং খালের মুখ নামক স্থানে মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশকালে বিজিবি ফায়ার করলে ইয়াবা ব্যাবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানিয়েছেন













