চকরিয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

0
6

এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল নয়াপড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে হাফেজ মাওলানা রুহুল আমিন (৫৬) কে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। এতে ঘটনায় জড়িত নিহতের আপন বড় ভাই মাস্টার মামুনুর রশিদকে ২নং আসামী করে ৭জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ঘটনার রাতে নিহত হাফেজ মাওলানা রুহুল আমিনের মেঝে ছেলে মো.এমদাদ উল্লাহ বাদী হয়ে মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। ঘটনার পরপরই অভিযুক্ত প্রধান আসামী বেলাল উদ্দিনকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে সোপার্দ করে।
রবিবার ৬ সেপ্টম্বর সকাল ১০টার দিকে নিহত হাফেজ মাওলানা রুহুল আমিনের নামাজে জানাযা কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। জানাযা শেষে নিহত রুহুল আমিনকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন. দুই ভাইয়ের জায়গা-জমির বিরোধের জের ধরে এই হত্যাকান্ডটি হয়। এ ঘটনায় হাফেজ মৌলনা রুহুল আমিনের ছেলে বাদী হয়ে থানায় এজাহার দিলে তা মামলা হিসেবে রজু করা হয়। মামলার এজাহারনামীয় প্রধান আসামী বেলালকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আটক বেলালের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের টিম মাঠে কাজ করছে

আগেমহেশখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের র‍্যালি ও আলোচনা সভা
পরেত্যাগী নেতাকর্মীরাই শেখ হাসিনার আস্থাভাজন কর্মীঃ শাপলাপুরে এমপি আশেক