ত্যাগী নেতাকর্মীরাই শেখ হাসিনার আস্থাভাজন কর্মীঃ শাপলাপুরে এমপি আশেক

0
4

প্রেস বিজ্ঞপ্তি
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, তৃণমুলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের চালিকা শক্তি। ত্যাগী এসব নেতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফুরন্ত শ্রদ্ধা আছে এবং থাকবে। তিনি দলের এই চালিকা শক্তিকে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। তাই আমরা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ শুরু করেছি। যারা ত্যাগী নেতাকর্মী আমরা তাদের অগ্রাধীকার দিয়ে এগিয়ে নিতে চাই। যারা দলে বিতর্কীত হবে তাদের স্থান আওয়ামী লীগে হবে না। আমরা আগামীতে পরিচ্ছন্ন নেতৃত্ব নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে চাই। তিনি গতকাল বিকাল ৩টায় মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বর্ধিত সভা ইউনিয়ন সভাপতি ডাঃ ওসমান সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেব, সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, উপদেষ্ঠা মৌলভী ওসমান গণী, মাস্টার ইদ্রিচ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল, নুর মোহাম্মদ বাদশা ও সাহেল মোহাম্মদ আশেক।
প্রতিনিধি সভা শেষে তিনি শাপলাপুর, কালারমারছড়া, হোয়ানক ও পৌর এলাকার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ভয়ের কোন কারণ নাই, আপনারা নির্বিঘেœ উৎসব পালন করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমরা এই আদর্শ নিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে চাই। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আগেচকরিয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
পরেসদর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন