টেকনাফের সেন্টমার্টিনে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ২

0
7

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে ৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তম্মধ্যে ১জন মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা ও অপরজন সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দা।

 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১০ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের সদস্যরা টেকনাফ পৌরসভাস্থ হিলটপ আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় সেন্টমার্টিনদ্বীপ কোনারপাড়া মৃত মোঃ হোছাইনের পুত্র হাফেজ উল্লাহ (৫০) এবং মিয়ানমারের আকিয়াব চামতলী আনু মিয়ার পুত্র উসমান গনিকে (৩৫) ৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেঈদগাঁওতে  আ,লীগের সদস্য সংগ্রহ অভিযান 
পরেক্রিকেটের স্টাম্প দিয়ে আবরারকে প্রচণ্ড মারধর করে ছাত্রলীগ নেতা ইফতি সকাল