ঈদগাঁওতে  আ,লীগের সদস্য সংগ্রহ অভিযান 

0
5
এম.আবুহেনা সাগর,ঈদগাঁও
বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর আলোকে সদরের ঈদগাঁও ২নং ওয়ার্ড মাইজ পাড়ায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১০ অক্টোবর রাত্রে মাইজ পাড়াস্থ আবদু রহিমের দোকান চত্তরে আ,লীগ নেতা আনোয়ারুল আজিমের সভাপতিত্বে ওয়ার্ড আ,লীগ সাধারন সম্পাদক এম আবুহেনা সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন,সাংগঠনিক টিমের সম্বনয়ক ও সদর আ,লীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী,ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম,জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু,ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক তারেক আজিজ,জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা। উপস্থিত ছিলেন,ইউপি সদস্য বজলুর রশিদ,সদর আ,লীগ সদস্য অনুপম পাল অনুসহ তৃনমুল পর্যায়ের মুজিব আদর্শের প্রবীন ও তারুন্য নির্ভর এক ঝাঁক কর্মীরা। সভায় বক্তারা বলেন,কোন মাদক,ইয়াবাসহ অপরাদের সাথে জড়িত ব্যাক্তিদেরকে সংগঠনে সদস্য না করার প্রতি আহবান জানান।
আগেফিরমিনো’র ব্রাজিলকে রুখে দিল মানে’র সেনেগাল
পরেটেকনাফের সেন্টমার্টিনে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ২