
ডেস্ক নিউজঃ
সদর মডেল থানায় নতুন ওসি না আসা পর্যন্ত ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব পালন করবেন। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম’কে বদলী করার পর কক্সবাজার সদর মডেল থানায় এখনো নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম ২০১৮ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় ওসি হিসাবে যোগদান করেন। তাঁর নিজস্ব জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি সাহসিকতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর ফেব্রুয়ারিতে জাতীয় পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম (প্রসিডেন্ট পুলিশ মেডেল) পদক লাভ করেন।













