
মোহাম্মদ আবু তাহের , মহেশখালী
মহেশখালী থানা অন্তর্গত কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই(নিঃ)/খোকন চন্দ্র দাশ এর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ১৭ অক্টোবর ০৫:০৫ ঘটিকার সময় কালারমারছড়া ইউপিস্থ বড়ুয়াপাড়া গোরকঘাটা টু বদরখালী সড়কে অভিযান চালিয়ে ১ টি সিএনজি গাড়ী থেকে মোঃ মনির উদ্দিন(২৬),পিতা-মৃত ফিরোজ আহমদ, সাং-নতুনঘোনাপাড়া,ওয়ার্ড নং-০১,বদরখালী,মোঃ জাহেদ(১৯), পিতা-হাসু মিয়া,সাং-উত্তর নলবিলা,ওয়ার্ড নং-০২, কালারমারছড়া,শাওন বড়ুয়া(২০), পিতা-তপন বড়ুয়া,সাং-উত্তর নলবিলা, বড়ুয়া পাড়া,ওয়ার্ড নং-০৩, কালারমারছড়া দের কে ২০ পিছইয়াবাসহ গ্রেফতার করে। এই সময় ইয়াবা পরিবহনে ব্যবহ্নত একটি সিএনজি গাড়ী, জব্দ করে পুলিশ ।
আটকের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন,বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারকৃতরা এলাকায় ইয়াবার বিকিকিনি করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে













