মহেশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩,সিএনজি গাড়ী জব্দ

0
6

মোহাম্মদ আবু তাহের , মহেশখালী 

মহেশখালী থানা অন্তর্গত কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই(নিঃ)/খোকন চন্দ্র দাশ এর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ১৭ অক্টোবর ০৫:০৫ ঘটিকার সময় কালারমারছড়া ইউপিস্থ বড়ুয়াপাড়া গোরকঘাটা টু বদরখালী সড়কে অভিযান চালিয়ে ১ টি সিএনজি গাড়ী থেকে মোঃ মনির উদ্দিন(২৬),পিতা-মৃত ফিরোজ আহমদ, সাং-নতুনঘোনাপাড়া,ওয়ার্ড নং-০১,বদরখালী,মোঃ জাহেদ(১৯), পিতা-হাসু মিয়া,সাং-উত্তর নলবিলা,ওয়ার্ড নং-০২, কালারমারছড়া,শাওন বড়ুয়া(২০), পিতা-তপন বড়ুয়া,সাং-উত্তর নলবিলা, বড়ুয়া পাড়া,ওয়ার্ড নং-০৩, কালারমারছড়া দের কে ২০ পিছইয়াবাসহ গ্রেফতার করে। এই সময় ইয়াবা পরিবহনে ব্যবহ্নত একটি সিএনজি গাড়ী,  জব্দ করে পুলিশ ।

 

 

 

আটকের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন,বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারকৃতরা এলাকায় ইয়াবার বিকিকিনি করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

আগেকারামুক্ত হলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
পরেরোহিঙ্গাদের কারনে জীববৈচিত্র হুমকিতেঃ সাবের হোসেন চৌধুরী