
নিজস্ব প্রতিনিধিঃ
রামুতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও দোকানে মূল্যতালিকা না রাখার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ অক্টোবর) বিকালে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) চাইথোইলা চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মিজানুর রহমান ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় আবু সুফিয়ান নামে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গর্জনিয়া বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না রাখায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।













