কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0
5

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবার মাঝে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা  কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

স্থানীয় প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে সকালে র‌্যালী এক র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাবেক মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক,  নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথাইনো চৌধুরী।জাতীয় নিরাপদ সড়কের কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকল স্তরের জনসাধারণকে অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন নিসচা’র কক্সবাজার জেলা সভাপতি মো:জসিম উদ্দিন কিশোর।

আগেসড়ক দুর্ঘটনার জন্য পথচারীদেরও দায় আছে: প্রধানমন্ত্রী
পরেচকরিয়ায় প্রেমের টানে স্বামী সংসার ছেঁড়ে এক সন্তানের জননী নিরুদ্দেশ