কক্সবাজারের ঈদগাঁহতে ভাতিজি ধর্ষনের অভিযোগ: চাচা আটক

0
6
ঈদগাহ প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের ঈদগাঁহতে এক কন্যা শিশুকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত চাচা মোজাম্মেল হক (২৯) আটক করেছে পুলিশ। ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃত মোজাম্মেল ঈদগাঁহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধুইল্যা ঝিরি এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বিকালে ভিকটিমের বাড়ির দক্ষিণে চাষাবাদকৃত ধানী জমিতে ধান পাহাড়া দিতে যায় তার ভাতিজি।
এ সময় ধর্ষক  ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে।
পরে শিশু কন্যা বাড়িতে আসলে কান্নাকাটি করে, তার মা ঘটনার বিস্তারিত জানতে চাইলে অকপটে স্বীকার করেন তাকে চাচা মোজাম্মেল ধর্ষন করেছে।
তাৎক্ষণিক তাকে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে ভিকটিম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ( ওসিসি) তে চিকিৎসাধীন রয়েছে।
ভিকটিমকে হাসপাতালে ভর্তি করার পর ধর্ষক মোজাম্মেল হক পরিবারের অন্যন্যা সদস্যদের হুমকি ধমকি দিলে তাকে ধৃত করে রাখে।
 ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া হলে ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ, এএসআই লিটনুর রহমান জয়সহ একদল পুলিশ তার বাড়ি থেকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনার পরপরই ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আগেকক্সবাজারে অপরণের এক সপ্তাহ পর অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, আটক ১
পরেপদ হারানোর জন্য মিডিয়াকে দায়ী করলেন ওমর ফারুক