
আব্দুল খালেকঃ
আজ ২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে কক্সবাজার শহরে আলীর জাহাল এলাকার স্বাদ বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজনে কারচুপি, অস্বাস্হ্যকর পরিবেশে বেকারিপণ্য সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ,লেবেলবিহীন খাদ্য উপকরণ ব্যবহার ইত্যাদি কারণে স্বাদ বেকারি কারখানাকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন শাহগদী বেকারিতে অস্বাস্হ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্যাকেটজাত খাদ্যে লেবেল ব্যবহার না করা এবং সঠিক নিয়মে লেবেল ব্যবহার না করার জন্য ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।













