
পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় পুকুরে ডুবে আবু নোয়াফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার এ ঘটনা ঘটে। নিহত নোয়াফ একই এলাকার ব্যবসায়ী আবুল বশরের ছেলে।
প্রত্যক্ষদর্শী নারগিস আক্তার বলেন, ঘরের উঠানে সে অন্য ছেলেদের সাথে খেলা করতেছিল। হঠাৎ পরিবার এবং এবং খেলার সাথীদের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে পাওয়া না গেলে পাশের পুকুরটিতে তাকে ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষনা করে।













