চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা তুষারের মৃত্যু

0
6

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি দিদারুল আলম তুষার (২৮) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। তুষার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির পাড়া গ্রামের আবদুর রহমানের পুত্র।

 

 

 

বিষয়টি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মঈনুল আমিন নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা দিদারুল আলম তুষার দেশের বহুজাতিক কোম্পানি মেঘনা গ্রুপে (ফ্রেশ গ্রুপ) চাকুরী করতো। তিনি সোমবার ২৮ অক্টোবর পেশাগত কাজে ইজিবাইক করে চিরিঙ্গা-বদরখালী রোড হয়ে যাওয়ার সময় ইলিশিয়া নামক স্থানে দুপুরের দিকে একটি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়।

 

 

 

তুষারকে আহতাবস্থায় সেখান থেকে চিরিঙ্গা জমজম হাসপাতালে আনা হলে সেখানে একইদিন বেলা দেড়টার দিকে মারা যায়। সড়ক দুর্ঘটনায় তুষারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার মাগরিবের নামাজের পর বরইতলী ডাঙ্গারদীঘি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দিদারুল আলম তুষারের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আগেজামিন পেলেন বিএনপির এমপি হারুন
পরেবিদায় নিলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, রাতেই দেশ ত্যাগ