
আবুল কাশেম বাবু,রামু
রামুর কাউয়ার খোপ ইউনিয়নেরর গহীন অরন্য থেকে দুধর্ষ ডাকাত মোস্তাক আহাম্মদকে আটক করেছে পুলিশ। গতকাল ২৯অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় একাধিক মামলার পলাতক আসামী ডাকাত মোস্তাক আহাম্মদ কে পুলিশ আটক করতে সক্ষম হয় বলে জানা যায়। ডাকাত মোস্তাক কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলাপাড়া এলাকার নুর আহাম্মদ এর ছেলে। স্থানীয় ইউপি মেম্বার হাবিব উল্লাহ জানান, ডাকাত মোস্তাক ডাকাতি, হত্যা, জেল থেকে পালানোসহ একাধিক মামলায় দীর্ঘদিন সাজাপ্রাপ্ত হয়ে কয়েক বছর আগে জেল থেকে মুক্ত হয়ে আসেন। সম্প্রতি সে এলাকায় আবারও গ্রুপ তৈরি করে ডাকাতিসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।
গতকাল ইউনিয়নের গুদামকাটা নামক স্থানে গহীন জঙ্গলে তার বাহিনী নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেলে স্থানীয় লোকজন রামু থানা পুলিশকে খবর দেয়। রামু থানা পুলিশ ও জনতা ধাওয়া দিলে মোস্তাক পুকুরে ঝাপিয়ে পড়ে পালানোর সময় তাকে আটক করা হয়েছে।













