রামুতে বোনকে উত্যক্ত ভাই ছুরিকাহত গ্রেফতার-১

0
9

কক্সবাজার খবর ডেস্কঃ

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে কলেজ ছাত্রীর ভাই আহত হয়েছে।

ঘটনার পরপরই রামু থানার ওসি তদন্ত এসএম মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বখাটেকে গ্রেফতার করেছে।

বুধবার (৩০ অক্টোবর) কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ধোয়াপালং এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় খুনিয়াপালং ধোয়াপালং এলাকার আহম্মদ কবিরের মেয়ে ও রামু কলেজে ১ম বর্ষের ছাত্রীকে উত্যক্ত ও ইভটিজিং করে। ওই ছাত্রী কলেজে আসার জন্য টেকনাফ সড়কের ধোয়াপালং আল ফুয়াদ উচ্চ বিদ্যালয় নামক স্থানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

 

 

 

এসময় খুনিয়াপালং কম্বনিয়া এলাকার আবদুল করিমের বখাটে ছেলে মো. ইসমাইল তাকে ইভটিজিং করে এবং টানা হেচড়া করে।

ঘটনাটি ওই ছাত্রীর ভাইকে জানানোর পর ওই কলেজ ছাত্রীর ভাই আফজাল কবির রিজভি ঘটনাস্থলে উপস্থিত হন এবং এধরনের ঘটনার প্রতিবাদ করলে ইভটিজার ইসমাইল ও তার সহযোগী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত আফজাল কবির রিজবিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রী বোনকে ইভটিজিং করার ঘটনায় প্রতিবাদ করায় চুরিকাহতের ঘটনা খুবই দু:খ জনক। আমি খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হই এবং পুলিশকে খবর দিই। তিনি অপরাধীর শাস্তির দাবীও করেন।

রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন স্যারের নির্দেশ বুধবার সকাল ১০ টার দিকে খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে ইভটিজার ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আগেসাকিবদের জন্ম প্রতিদিন হয় না !
পরেসিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ; আহত সাত