রামুতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
6

রামুর খুনিয়াপালংয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের উপ-পরিচালক মেজর মো. তাজমিলুর ইসলাম।

আটক আব্দুল গফুর (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আমির হোসাইনের ছেলে।

মেজর তাজমিলুর বলেন, টেকনাফ দিক থেকে আসা একটি মাইক্রোবাস বিজিবির রেজুখাল যৌথ চেকপোস্টে পৌঁছালে থামিয়ে তল্লাশী করা হয়। এসময় গাড়ীতে অবস্থানকারি আব্দুল গফুর নামের ব্যক্তির কাছে রক্ষিত ব্যাগে লুকায়িত অবস্থায় ২ হাজার ৯৫০ টি ইয়াবা, ১ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।

 

 

 

আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও অন্য মালামালসহ রামু থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আগেক্লাসে পড়াতে পড়াতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
পরেকখনো পাখির বাসা ভাঙা যাবে না: হাইকোর্ট