
আবদুল মালেক সিকদারঃ
কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চেক বিতরণ করা হয় । ২ নভেম্বর ৪ টা রামু উপজেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সোহেল সরওয়ার কাজল বলেন হতদরিদ্র, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেও সরকারের মূল লক্ষ্য, আওয়ামীলীগ সরকার হল জনবান্ধব সরকার,আওয়ামিলীগ সরকার কক্সবাজার জেলায় বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে অল্প দিনের মধ্যে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে আপনারা সবাই সহযোগিতা করবেন।
আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম।সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সরুওয়ার কামাল সোহেল।, জোয়ারিয়ানাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মালেকু জম্মান।এই সময় মোঃ শফি, ফজল করিম,,মোহাম্মদ শাহারিয়ার ইরফান, শাহাজাহান, ওসমান, আবদুল করিম সহ ৩০ জনপর চেক বিতরণ করা হয়।













