রামুতে ভূমিদস্যু কর্তৃক শত বছরের করব স্থান দখলের চেষ্টাঃ এলাকায় উত্তেজনা

0
3

 

মোঃ নুরুল হক সিকদার,রামু
কক্সবাজারের রামু উপজেলা রাজারকুল ইউনিয়নের আদর্শ গ্রাম, শেখ হাসিনা নগর ও ঢালারমুখ গ্রামের শত বছরের একটি মাত্র কবর স্থানের জায়গা ভূমিদস্যু কর্তৃক দখল কে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে,ফলে যেই কোন মুহূর্তে বড় ধরনের রক্ত ক্ষরণের আশংকা রয়েছে।০৩ নভেম্বর সকাল ১০ টার সময় ঢালার মুখ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লি ও রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানান। এ ঘটানায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং একই সাথে স্থানীয় মুসল্লীগণের মধ্যে উত্তজনা বিরাজ করছে| যেকোনো সময় দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

 

এলাকাবাসী এবং মসজিদ কমিটির লোকজন জানান,দিন দুপুরে কবর স্থানের জায়গা জবর দখল করার চেষ্টা করেন ভূমিদস্যুরা। এই ধরনের নিন্দনীয় কাজের সুষ্ঠু তদন্ত পূর্বক ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী ও মসজিদ কমিটি

আগেকাঠগড়ায় নোবেল বিজয়ী ড. ইউনূসের ৫ মিনিটঃ জামিন মঞ্জুর
পরেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ উপাচার্য হলেন শিরীণ আখতার