রামুতে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে মানহানীর অপরাধে গ্রেপ্তার-১

0
6

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু

কক্সবাজারের রামুতে বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গ করে ও মানহানি করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অপরাধে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দীঘি, মৌলভীপাড়া এহসানুল্লাহর ছেলে সাইয়্যিদ আবুল আ’লা(৩৩) কে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল সহ গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। বুধবার ৬ নভেম্বর রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমানের নেতৃত্বে এস আই মামুনসহ সঙ্গীয় ফোর্স দিবাগত রাত্রে তাকে গ্রেপ্তার করে। রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের জানান, সাইয়্যিদ আবুল আ’লার কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ ও অন্যান্য মালমাল চেক করা হচ্ছে। আটক সাইয়্যিদ আবুল আ’লা বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকেলেই আদালতে চালান দেয়া হয়।

আগেসংসদ মাইনুদ্দিন খান বাদল আর নেই
পরেজাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন চার নায়ক