টেকনাফের তরুণ কবি শাহীন সরওয়ারের স্বরচিত কবিতা “বাবরি মসজিদ”

0
9

“বাবরি মসজিদ”

শাহীন সরওয়ার

😥😥😥😥😥😥

জ্বলছে আগুন চোখেমুখে
জ্বলছে আগুন বুকে,
হিন্দুস্থানের মন্দ রায়ে
কেমনে থাকি সুখে!

ভাঙলো ওরা বাবরি মসজিদ
ভাঙলো আমার বুক,
গায়ের জোরে রায় দিয়েছে
বন্ধ করে চোখ।

পাঁচশো বছর মসজিদ ছিল
পাইনি কিছু নিচে,
তারপরেও রামের হয়ে
রায় দিয়েছে মিছে।

একের পর এক হারিয়ে যাচ্ছে
মুসলমানের ঘর,
আকসা যাচ্ছে, বাবরি যাচ্ছে
জাগছে দুঃখের চর।

আল্লাহ, তুমি পাঠিয়ে দাও
একজন আয়ুবী,
বীর মুসলিম পাবে ফিরে
ডুবিয়ে যাওয়া রবি।

(১০ নভেম্বর ‘১৯)

https://m.facebook.com/story.php?story_fbid=1267421410110001&id=100005264617112

আগেমহানবী (সা.) এর জন্মদিনে আমাদের করণীয়
পরেসুন্দরবন বাঁচিয়ে দিল বাংলাদেশকে