টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

0
4
টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান নামে এক রোহিঙ্গা ডাকাত সরদার নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মুছনী রোহিঙ্গা শিবিরের পাহাড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে হত্যা, গুমসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আগেরোহিঙ্গা সমস্যা সৃষ্টিতে জিয়াউর রহমানের হাত রয়েছে : প্রধানমন্ত্রী
পরেকক্সবাজারে ভূমি অধিগ্রহন শাখার ৫ সার্ভেয়ারসহ ৭ কর্মকর্তা প্রত্যাহার