
অাবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের রামু চৌমুহনী হতে স্বপ্নপূরী রাস্তা মাথা পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা জরুরী পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগীরা। ভূক্তভোগীদের সাথে অালাপ করে জানা গেছে, সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার বামপাশের অংশ পানি সরিয়ে নিচুঁ করে ইটের সলিম দেওয়া হয়। এতে করে সড়ক হতে পথচারী চলাচলের রাস্তা নিচু হওয়ায় দুপাশের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত পানি ও ময়লা রাস্তার দু’ধারে জমে থাকছে প্রতিনিয়ত । এর ফলে প্রতিদিন স্কুল -কলেজের শিক্ষার্থী, জনসাধারণের দূর্ভোগের শেষ নেই।
রাস্তা পারাপারে দূর্ঘটনার পতিত হচ্ছে বিভিন্ন শ্রেণির পেশাজীবিরা। সচেতনমহলরা মনে করছেন দ্রুত সময়ের মধ্যে ময়লা অাবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ডেঙ্গুসহ নানা ধরণের রোগে অাক্রান্ত হতে পারেন উপজেলার জনসাধারণ। এব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা মুঠোফোনে জানান, রামু চৌমুহনীকে ময়লা অাবর্জনা থেকে মুক্ত ও সড়কের দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা জোরদার করা হবে। তবে ময়লা অাবর্জনা মুক্ত শহর গড়তে হলে চৌমুনীর ব্যবসায়ী ভাইদের অারও সচেতনতামূলক ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। তিনি বিষয়টি স্থায়ী সমাধানের জন্য কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবগত করবেন বলেও জানান।













