
কক্সবাজার টাইমস ডেস্কঃ
জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কক্সবাজার আয়কর কার্যালয়ের আয়োজনে চার দিনব্যাপী ‘আয়কর মেলা-২০১৯’ শুরু হয়েছে।
শুক্রবার সকালে বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রের ‘ইনানী মাল্টি-পারপাস সম্মেলন কক্ষে’ এ মেলার উদ্বোধন করা হয়।
“উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব” প্রতিপাদ্যে শুরু হওয়া এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের স্টল বসেছে। এছাড়া মেলা স্থলে আয়কর প্রদানে ইচ্ছুক ব্যক্তিদের সেবা প্রদানের জন্য খোলা হয়েছে একটি অভ্যর্থনা কক্ষও।
কর অঞ্চল-৪ চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মুফিজ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং বিশেষ অতিথি মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও কর অঞ্চল-৪ চট্টগ্রামের কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডল, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিস এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দুল হক ও কর অঞ্চল-৪ এর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি কর কমিশনার নিপুন চন্দ্র দে প্রমুখ।
চার দিনব্যাপী শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।













