
সোয়েব সাঈদ, রামু
প্রধানমন্ত্রী জননেত্রী শেথ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রামুতে সাংসদ কমলের পক্ষে ছাত্র যুব জনতার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে রামু চৌমুহনী সহ আশপাশের সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে। এতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দূর্ণীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ ও মাদকের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
মিছিল শেষে চৌমুহনী স্টেশন চত্বরে সাধারণ মানুষের অধিকার আদায়ে আদর্শিক রাজনীতি চর্চার অন্যতম প্লাটফর্ম ‘ছাত্র-যুব-জনতা’র উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এডভোকেট তানভীর শাহ’র সঞ্চালনায় পথ সভায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন, রজত বড়ুয়া রিকু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, রাশেদ আলী , সুমন চক্রবর্তী পাইলট, কায়সার মাহমুদ প্রমূখ।
এতে ছাত্রনেতা সোহরাব কামাল জাবেদ, তসলিম উদ্দিন সোহেল, নুর আলম, মিজানুর রহমান, ইমরান, হুমায়ন, আনিস, সুষ্ময়, সিজান, জুয়েল, শুভ সহ উপজেলার ছাত্র-যুব-জনতা এবং এলাকার সর্বস্তুরের বয়োজৈষ্ঠ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।পাশাপাশি দূর্ণীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ ও মাদকসহ সকল অপকর্মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।













