টেকনাফে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

0
8

মো. শাহীন, টেকনাফ

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২ বিজিবির সদস্যরা।

আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের আমতলী এলাকার মৃত মাসুদের পুত্র মোঃ জয়নাল (৩৫)।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন, রবিবার বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং আমতলী এলাকার জয়নাল বসতবাড়িতে ইয়াবা লুকানো রয়েছে।

 

 

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মুরগীর ঘর থেকে একটি পলিথিনের স্তুপে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য ৯০ লক্ষ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেচৌফলদন্ডীতে পিকআপ ভ্যানের নিচে পড়ে শিক্ষার্থী আহত
পরেচকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক