
প্রেস বিজ্ঞপ্তি
“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’২০১৯ইং” উপজেলা
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রামু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান। ২ ডিসেম্বর (সোমবার) তিনি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রামু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তিনি এ কৃতিত্বের জন্য আল্লাহ তা’আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। সেই সাথে অর্জিত সুনাম ও কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে শিক্ষা বিস্তারে যাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সে জন্য শুভানুধ্যায়ীদের কাছে দু’আ কামনা করেন।
উল্লেখ্য, মেধাবী ও একনিষ্ঠ শিক্ষক এম. মিজানুর রহমান ২০০৭ সালের জুলাই মাস থেকে লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতিত্বের সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ২০০৩ সাল থেকে চার বছরের অধিককাল গর্জনিয়া ইউনিয়নের উত্তরবড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ দিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় এম. মিজানুর রহমানের প্রতি অভিনন্দন জানিয়েছেন, লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী ও লম্বরীপাড়া আলোর দিশারী যুবপরিষদ নেতৃবৃন্দ। তাঁরা প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান ও বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।













