
কামাল হোসেন,রামু
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আগামী কাল রামুর কানারাজার সুড়ঙ্গ পরিদর্শনে আসবেন। জানা যায় ২দিনের সরকারি সফরে আজ ৬ নভেম্বর(শুক্রবার) কক্সবাজার এসেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো.হান্নান মিয়া।আগামী কাল ৭ নভেম্বর(শনিবার) তিঁনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকার ঐতিহাসিক রহস্যময় কানারাজার সুড়ঙ্গটি পরিদর্শনে আসবেন।তাঁর আগমনের খবরটি ছড়িয়ে পড়লে পুরো কাউয়ারখোপ ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।এদিকে তাঁকে বরণ করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ।
পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ জানান,আমার ইউনিয়নে রয়েছে চারশত বছরের পুরনো ঐতিহাসিক কানারাজার সুড়ঙ্গ।প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি কাল পরিদর্শনে আসছেন অত্র অধিদপ্তরের মহাপরিচালক।এটি আমাদের জন্য অত্যান্ত সুখবর।তারঁ আগমনে কানারাজার সুড়ঙ্গটি সংরক্ষণের পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন সহ পর্যটন শিল্প বিকাশে যথেষ্ট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। তাঁকে বরণ করতে আমার পরিষদ প্রস্তত।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান জানান, গত ১৬ নভেম্বর থেকে কক্সবাজারে ৪টি উপজেলায় শুরু হয়েছে প্রত্নতত্ত্ব জরিপ ও অনুসন্ধান কাজ। আমরা কক্সবাজারে যেসব পুরাকীর্তি পেয়েছি তার মধ্যে কানারাজার সুড়ঙ্গটি অন্যতম। বলতে গেলে পুরো রামুটাই পুরাকীর্তির শহর। আমাদের জরিপ ও অনুসন্ধান কাজের উদ্বোধনও কিন্তু রামুর কানারাজার সুড়ঙ্গে হয়েছিল। আগামী কাল (শনিবার) মহাপরিচালক মো. হান্নান মিয়া কানারাজার সুড়ঙ্গ পরিদর্শন করবেন। তাঁর আগমন চলমান জরিপ কাজকে অনেক বেশি বেগবান করবে।শুরু থেকে কাউয়ারখোপবাসীর অনেক সহযোগীতা পেয়েছি।আশাকরি আগামীতেও পাবো।













