বঙ্গোপসাগরে র‍্যাব এর অভিযান ১ লাখ ইয়াবাসহ আটক-২

0
9

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকা থেকে ১ লাখ ইয়াবা সহ ২ জন’কে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ৯টায় কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় এ অভিযান চালায়।

ইয়াবা সহ আটকরা হলো, চট্রগ্রামের পটিয়ার সরদারপাড়া মনসুপবাজার এলাকার মৃত আলী হোসেনের পুত্র সৈয়দ আমিন (৩২) ও জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক মৃত ইফনুসের পুত্র খায়রুল আমিন (৫০)।

র‌্যাব-১৫ কক্সবাজারের রামু ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার মাউংগু দ্বীপ হতে একটি মাছ ধরার ট্রলার ইয়াবার একটি বড় চালান নিয়ে সাগরপথে ভোলা হয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ইয়াবা সহ ২ জন ইয়াবা কারবারীকে আটক করা হয়। ইয়াবা সহ আটক ২ জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেদিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩
পরেউখিয়ায় গরু বাঁধা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল যুবকের