
নিজন্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁও মাইজ পাড়া মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ ডিসেম্বর ৭ম তম এ মাহফিলটি ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া বাইতুল মামুন জামে মসজিদের পশ্চিম পাশ্বর্স্থ স্থানে সমাপ্তি ঘটে। এ মাহফিলে স্থানীয়সহ দুরদুরান্ত থেকে আগত বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে।
প্রথম দিন (১২ ডিসেম্বর) প্রধান মুফাচ্ছির হিসেবে তাসরীফ পেশ করন, কুমিল্লার মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ মুফাচ্ছির ছিলেন, চট্রগ্রামের হাফেজ নোমান জাহাঙ্গীর,খুটাখালীর মাওলানা আবুল ফজল। সভায় সভাপতিত্ব করেন, মাইজ পাড়ার মুরব্বী মাওলানা সিরাজুল হক ফারুকী। স্থানীয় নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম,ইউপি সদস্য, ওয়ার্ড আ,লীগ সভাপতি বজলুর রশিদ,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটি সাবেক সভাপতি,ওয়ার্ড আ,লীগের সাবেক সাধারন সম্পাদক এম আবুহেনা সাগর,জেলা ছাত্রলীগের সদস্য ইরফানুল করিম, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মানুনর রশিদ এবং সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, আ,লীগের কর্মী শামসুল আলম,ওয়ার্ড ছাত্রলীগ সাবেক আহবায়ক জাওয়ান উদ্দিন রায়হানসহ আরো অনেকে।
দ্বিতীয় দিন (১৩ ডিসেম্বর) প্রধান মুফাচ্ছির হিসেবে তাসরীফ পেশ করেন,কুয়াকাটার মুফতি হাবিবুর রহমান মিছবাহ। বিশেষ মুফাচ্ছির ছিলেন,চকরিয়ার মাওলানা শফিউল হক জিহাদী,সাতকানিয়ার মাওলানা আবদুল্লাহ আল মারুফ। সভায় সভাপতিত্ব করেন,ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম। এই মাহফিলে প্রতিবারের ন্যায় এবারো মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের সু-ব্যবস্থা করা হয়েছে













