
রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের কলাতলিতে ভ্রমন পিপাসু পর্যটকদের জন্য হ্যায়ারটেজ.বিডি ও বেষ্ট ফ্লাইট টিকেট কাউন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় কক্সবাজারের কলাতলি ডাইনামিক কক্স কিং ডমের নিচ তলায় এই টিকেট কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, কক্সবাজার জেলা সার্চ মানবাধিকার সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী মুন্না, সার্চ মানবাধিকার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি রানা ইসলাম, কাউন্টারের অন্যতম এডভাইজার প্রিন্স মহিম চৌধুরী ও পরিচালক ইমরান হোসাইন রানা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে এডভাইজার প্রিন্স মহিম চৌধুরী জানান, হ্যায়ারটেজ.বিডি ও বেষ্ট ফ্লাইট এর সেবা সমূহের মাধ্যমে পর্যটকদের জন্য রয়েছে ভ্রমনে নান্দনিক সুবিধা। বিমান ভ্রমনের মাধ্যমে আকাশ পথে মালয়শিয়া ট্যুরিষ্ট ভিসা প্রসেসিং, সিঙ্গাপুর প্যাকেজ ট্যুর. হোটেল বুকিং, থাইল্যান্ড ইন্ডিয়ান ভিসা প্রসেসিং, দুবাই ওমান কাতার, অভ্যান্তরিন ও আন্তর্জাতিক ওয়ার্ক ভিসা প্রসেসিং, বিমান টিকেট প্রসেসিং ও নৌ পথের সুবিধা সমূহের মধ্যে সাদেক বেলী, বান্দরবান, সেন্ট মার্টিন, দুবাই, মালয়শিয়া থাইল্যান্ডসহ বিভিন্ন আকর্ষনীয় জায়গায় পর্যটকদের ভ্রমনের নানাবিধ সমূহ সুলভ মূল্যে এখানেই পাওয়া যাবে।













