সেন্টমার্টিনদ্বীপে ৫ হোটেলকে অর্থদন্ড

0
5

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
সেন্টমার্টিনদ্বীপে ৫টি খাবার হোটেলকে ১৪ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। দ্বীপের কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী দীর্ঘদিন ধরে খোলা পরিবেশে খাবার বিক্রির পাশাপাশি পর্যটকদের নিকট হতে গলাকাঁটা বাণিজ্য চালিয়ে আসার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ১৩ ডিসেম্বর দুপুর ১২টায় হতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ৫টি খাবার হোটেল এবং রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আগেদৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
পরেবোরকা পরে বাংলাদেশ থেকে এসেছি’ বিজেপি এমপির টুইটে ভারতে তোলপাড়