
প্রেস বিজ্ঞপ্তিঃ
১৯৭১ সালে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর বাংলার মানুষ অর্জন করে লাল সবুজের পতাকা এবং স্বাধীন দেশ বাংলাদেশ । দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানী শাসকগোষ্ঠী চিন্তা করে বাংলাদেশকে মেধাশূন্য করতে তাদের সেই চেষ্টা সফল হয় বাংলার রাজাকার, আলবদর, আল শামসদের সাহায্যে।
বাংলার জয় নিশ্চিত জেনে ১৪ই ডিসেম্বর ঘর থেকে ঢেকে নিয়ে গিয়ে নির্বিচারে হত্যা করে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার লেখকসহ বাংলার শ্রেষ্ঠ সন্তানদের।
তাদের স্মরণে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে রামু উপজেলা ছাত্রলীগ এবং রামু সরকারি কলেজ ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন করে।
এ সময় উপস্থিত ছিলেন সত্যজিৎ বড়ুয়া, তারেক, ইমরানুল হক, হাসান তারেক রবি, নয়ন রুদ্র, জিৎময় বড়ুয়া, আরিফ, আশেক মোহাম্মদ রায়হান, নিশাত,আশিক, বাদশা,বোরহান, বাবু, তারেক, ইসকান্দর, তুশার, আরিফ, তনয় বড়ুয়া, রানা, শোভনসহ রামু উপজেলা এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।













