
উখিয়া উপজেলার অন্তর্গত জালিয়াপালং মধ্যম পাইন্যাশিয়া যুব সংগঠনের উদ্যোগে, বাংলা জার্মান রাস্তার মাথা সীরত ময়দানে, আগামী ২২ ডিসেম্বর ২০১৯ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরতুন্নবী (সঃ) মাহফিল।
উক্ত সীরতুন্নবী (সঃ) মাহফিলে সভাপতিত্ব করবেন, জনাব আলহাজ্ব হযরত মাওলানা গোলাম বারী, খতীব, মধ্যম পাইন্যাশিয়া জামে মসজিদ।
প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন, জনাব আলহাজ্ব হযরত মাওলানা জামাল উদ্দিন গাজী, মুহাদ্দিস, সুফিয়া আলীয়া মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী চিন্তবিদ ও যুক্তিবিদ, হযরত আলহাজ্ব মাওলানা আবদুল হক সাহেব, সহকারী অধ্যাপক, রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদরাসা।
হযরত মাওলানা মোহাম্মদ হোছাইন আযাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক, রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসা। হযরত মাওলানা আবু তাহের সাহেব, প্রধান শিক্ষক জালিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়। হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসা। হযরত মাওলানা আতিক উল্লাহ সাহেব, খতীব, বায়তুশ শরফ জামে মসজিদ, জালিয়াপালং।
উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শুনার সু-ব্যবস্থা থাকবে। মধ্যম পাইন্যাশিয়া যুব সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত ও সার্বিক সহযোগিতার আহ্বান করেছেন ।












