রামুতে মহান বিজয় দিবসে সামাজিত সংগঠন “স্বপ্ন” এর এক হাজার জাতীয় পতাকা বিতরণ

0
5

প্রেস বিজ্ঞপ্তিঃ

রামুতে মহান বিজয় দিবসে ১৯৭১ সালে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধা ও যাদের হাত ধরেই অর্জিত হয় লাল সবুজের পতাকা এবং স্বাধীন দেশ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক হাজার জাতীয় পতাকা বিতরণ করা হয়।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসে এই ব্যতিক্রমী পতাকা বিতরণ করেন রামুর সামাজিক ও মানবিক সংগঠন “স্বপ্ন”।
বিতরণ কর্মসূচী শুভ সূচনা করেন রামু কক্সাবাজার সদর -৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম পি। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব সোহেল সরওয়ার কাজল। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। রামু উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক সহ স্বপ্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্বপ্ন সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরন, ২১শে ফেব্রুয়ারিতে বর্ণমালা মিছিল, পাঠাগার স্থাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জিৎময় বড়ুয়া বলেন, নতুন প্রজন্ম বিজয়ের অনুপ্রেরণায় নিজেদেরকে সাজিয়ে তুলতে এবং যাতে দেশকে ভালবাসতে শেখে তার জন্য তাদের এই উদ্যোগ এক হাজার জাতীয় পতাকা বিতরণ।

আগেবান্দরবানে নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
পরেসাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীনের মায়ের মৃত্যুতে লুৎফুর রহমান কাজলের শোক