
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে এক সংবাদকর্মীর শিশুপূত্র কে রক্ত দিলো ব্লাড ডোনারস সোসাইটি। দৈনিক কক্সবাজার প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক, রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এম আবুহেনা সাগরের শিশুপূত্র জামিকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এলো ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির সদস্য রাফসান হোসাইন।
২০ ডিসেম্বর বিকেলে ঈদগাহ মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে এ রক্ত প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার সোসাইটি এডমিন মামুনর রশিদ মিশুক,মডারেটর মোঃ আরাফাত সানি,কার্যকরী সদস্য মোঃ আবছার।
ব্লাড ডোনার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবাদকর্মী সাগরের পরিবার।
উল্লেখ্য,বৃহত্তর এলাকাতে এ সংগঠন রক্তদানে নিরবিচ্ছিন্ন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।













