জাতীয় গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কক্সবাজারের ৩ মেয়ে

0
9

 

সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কক্সবাজারের ৩ জন মেয়ে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে আগামী ২৬ ডিসেম্বর সারাদেশে ৭৪ জন প্রতিযোগীদের নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কক্সবাজারের ৩ জন প্রতিযোগী হলেন- খুরুশকুল দক্ষিণ পূর্ব হিন্দু পাড়ার মন্টু দে এর মেয়ে কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমী দে, কোর্ট বিল্ডিংস্থ নন্দন কানন কলোনীর আশীষ কুমারের মেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অন্তিকা দে ও রামু শ্রীকুলের মিঠুন চক্রবর্তীর মেয়ে এভারেজ টিচিং ইন্সটিটিউটের কেজি ফোরের ছাত্রী অথৈ চক্রবর্তী। তারা তিনজনই কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগীয় গীতা পাঠ প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। ঢাকায় যাওয়ার আগে শুক্রবার (২০ ডিসেম্বর) কক্সবাজার ব্রাহ্মমন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত¡াবধানে দুইজন দক্ষ শিক্ষকের মাধ্যমে তাদের অনুশীলনের ব্যবস্থা করা হয়। অনুশীলনে তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, শিক্ষক নারায়ণ দাশ ও সবিতা মল্লিক। জাতীয় গীতা পাঠ প্রতিযোগীতায় অন্যদের হারিয়ে এই ৩ জন মেয়ে বিজয়ী হয়ে স্বর্ণপদক লাভ করে কক্সবাজারের সুনাম বৃদ্ধি করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আগেঈদগাঁওতে সংবাদকর্মীর শিশুপূত্রকে রক্ত দিলো ব্লাড ডোনার’স সোসাইটি 
পরেউখিয়ায় এনাম হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ