
মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী পৌর এলাকার দক্ষিণ পুটিবিলা প্রিজম বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ককসবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
(২০ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামিরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় প্রতিষ্টিত দক্ষিণ পুটিবিলা প্রিজম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলমান বিভিন্ন সমস্যা নিরসন,শিক্ষক,ছাত্রছাত্রীদের মান উন্নয়ন বিষয়ে পরিদর্শন শেষে দ্রুততম সময়ে বিদ্যালয়ের শিক্ষকদের নূন্যতম সম্মানী প্রদানের ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। জাতীয়করণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য পরিচালনা পরিষদকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক গোলসান আরা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আশরাফুল আবছার,মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুই চিং মং মারমা,মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বিদ্যালয়ের প্রতিষ্টাতা অাবুল বশর পারভেজ,প্রবীণ শিক্ষক (অবঃ) আলহাজ্ব নবাব হোসেন, এডভোকেট অাবছার কামাল,পরিচালনা কমিটির সদস্য অাব্দুল গফুর কন্টাকটর, অাব্দুল হাকিম,দক্ষিণ পুটিবিলা জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহাম্মদ,ফিরোজ আলম,আব্দুল মান্নান, মোস্তাক আহাম্মদ,মোহাম্মদ মিয়া, মা:আনচারুল করিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা বেগম,কামরুন নাহার ,সেলিনা আকতার,সোলতানা বিলকিস, শাকের উল্লাহ। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ সময় দক্ষিণ পুটিবিলা দাসিমাঝি পাড়া গ্রামের হত দরিদ্র,প্রতিবন্ধী,অসহায়, ছিন্নমূল নারী পুরুষ ও প্রিজম বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এলাকার লোকজন জেলা প্রশাসককে বিদ্যালয় পরিদর্শনে অাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।













