মহেশখালীর ৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনীর জাহাজ ‘সাগর’

0
6

কক্সবাজার খবর ডেস্কঃ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া অবস্থায় একটি ফিশিং বোট থেকে ৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কক্সবাজারের মহেশখালী থেকে ১০ মাইল দূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ‘ইয়াসিন’ নামের একটি ফিশিং বোটের ওই ৫ জেলেকে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ ‘সাগর’।

 

 

উদ্ধার হওয়া জেলেরা হলেন: মো. ইয়াসিন (১৮), ওমর ফারুক (১৬), মত্তুল হোসেন (১৫), আনসারুল ইসলাম (১৫) এবং নাজিম উদ্দিন (১৫)। তারা জেলেরা কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আইএসপিআর জানায়, ৫ জন জেলেসহ ফিশিং বোট ‘ইয়াসিন’ ১৭ ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। মাঝপথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে ভাসমান অবস্থায় ৩ দিন ধরে তারা সাগরে অবস্থান করে। এ সময় তীব্র পানি ও খাদ্য সংকটে পড়ে এবং নানাভাবে উদ্ধার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ‍উদ্ধারকৃত জেলেরা। পরে বৃহস্পতিবার সাগরে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সাগর’ ভাসমান ফিশিং বোটটি দেখতে পায়। পরে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে।

আগেমহেশখালীতে দরিদ্র শিক্ষার্থীর মাঝে ডিসি’র কম্বল বিতরণ
পরেশেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক