
হাবিবুর রহমান সোহেলঃ
‘অপরাধী, ডাকাত ও মাদক ব্যবসায়ীর সাথে কোন আপোশ নাই। ডাকাত ও মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে ভয়াবাহ পরিনিতি ভোগ করতে হবে। তাদের পরিনিতি হবে টেকনাফের মতো। তাছাড়া ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীত কম্বলসহ কিছু গরম পোশাক বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন মাদক, সন্ত্রাসী, জঙ্গিবাদ ও পেশাদার চোর ডকাতদের কোন ছাড় নয়। তাদের কঠোর হস্তে দমন করা হবে। এসময় তিনি কনকনে শীতে শীতার্ত মানুষের পাশে দাড়াতে বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সারা দেশে গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই তীব্র এই শীতের রাতে রামুর কচ্ছপিয়া-গর্জনিয়ার অজ পাড়া গাঁয়ে গরিব মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখতে আমি নিজে বের হয়েছি।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া পুলিশ ফাড়িঁ কর্তৃক আয়োজিত ১ নং গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গরিব-দুস্থদের সঙ্গে কম্বল বিতরণ অনুষ্টানে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এসব কথা বলেন। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আনিছুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজোয়ান আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবিদুল ইসলাম,রামু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান,পুলিশ পরিদর্শক কক্সবাজার (ডিবি) আশরাফ হোসেন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান,আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন যুুবলীগের যুগ্ন আহবায়ক ও চেয়ারম্যানপ্রার্থী এম,সেলিম, সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, এস আই হুমায়ন, এস আই জাহেদ,এএস আই মনজুর এলাহী,এএস আই মুরাদ, ছাত্রলীগ নেতা, আবদুল্লাহ নোমান বাপ্পী, আবদুল জব্বর মেম্বার, জয়নাল মেম্বার, ছাত্রলীগ নেতা লবা, পুলিশ সদস্য আবদুল মালেক প্রমুখ।













