
মাসেদুল হক আরমান,রামু
রামু উপজেলার ঈদগড়ে পুলিশের মাদক বিরোধী
অভিযানে এলাকার ২ চিহ্নিত মাদক সমাজ্ঞী
মোহসেনা আক্তার ও সাবেকুনাহার কে রামু
থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের নির্দেশে
ঈদগড় পুলিশ ক্যাম্পে বিশেষ দায়িত্বে নিয়োজিত এএসআই মোর্শেদ আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২৫-ডিসেম্বর) সকাল ১১ টায় চরপাড়া এলাকার উলার মিয়ার স্ত্রী মোহসেনা বেগম (প্রকাশ) ভুতিয়া ও পূর্ব রাজঘাট এলাকার
মোঃ আবু তাহেরের স্ত্রী সাবেকুনাহার কে গ্রেফতার করেন। এএসআই মোর্শেদ আলম জানান, রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের নির্দেশে
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়েরকরা মামলার ওয়ারেন্ড ইস্যু থাকায় তাদের কে গ্রেফতার করি।
পরে এলাকাবাসী চিহ্নিত ২ মাদক সমাজ্ঞীকে গ্রেফতার করায় রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ও এএসআই মোর্শেদ আলম কে সাধুবাদ জানান।













