রাজারকুল বিএনপির সম্মেলনে ফয়েজ উদ্দিন রাশেদ সভাপতি, সিরাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত

0
13

রামু প্রতিনিধি
রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ফয়েজ উদ্দিন রাশেদ সিকদার সভাপতি এবং সিরাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (১২ মার্চ) বিকালে রাজারকুল ইসলামিয়া বালিকা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ মেম্বার। এতে প্রধান বক্তা ছিলেন, রাম ুউপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান চৌধুরী। সাবেক সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলার বিএনপির সদস্য ফোরকান আহমদ।
সম্মেলন শেষে দ্বি-বার্ষিক কাউন্সিলে রাজারকুল ইউনিয়ন বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বান অনুষ্ঠিত হয়। এতে ফয়েজ উদ্দিন রাশেদ সিকদার সভাপতি, সিরাজুল হক সাধারণ সম্পাদক, মুসলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, কামাল উদ্দিন সিনিয়র সহ সভাপতি, আবদুল গফুর মেম্বার যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে রাজারকুল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নব নির্বাচিত সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ সিকদার।

আগেহ্নীলায় ১২ হাজার ইয়াবাসহ কবুতর ব্যবসায়ী আটক
পরেসাবান-পানিই যথেষ্ট করোনাভাইরাস প্রতিরোধে: মার্কিন বিশেষজ্ঞ